১৯১১ সালে বঙ্গভঙ্গ রদ হলেও ব্রিটিশ ইণ্ডিয়ার রাজধানী কলকাতা থেকে চলে আসে দিল্লীতে।
Showing posts with label Serampore History. Show all posts
Showing posts with label Serampore History. Show all posts
Wednesday, May 15, 2024
শ্রীরামপুরের অগ্নিযুগের বিপ্লবী গোপীনাথ সাহা
গোপীনাথ সাহাকে বাদ দিয়ে ভারতের স্বাধীনতা সংগ্রামে শ্রীরামপুরের অবদান লেখা যায় না। গোপীনাথের জন্ম বরানগরে - ১৯০৫ সালের ১৬ই ডিসেম্বরে। এর কিছুদিন আগেই ১৯০৫ সালের ১৬ই অক্টোবর ভারতের ভাইসরয় লর্ড কার্জনের আদেশে বঙ্গভঙ্গ সম্পন্ন হয়। এর ফলে সেই সময়ে বাংলায় এক প্রচণ্ড রাজনৈতিক অস্থিরতার সৃষ্টি হয়। যারা ধর্মকেন্দ্রিক সাম্প্রদায়িক রাজনীতির বিপক্ষে ছিলেন তারা কেউই বঙ্গভঙ্গকে সমর্থন জানাননি। কেননা, বঙ্গভঙ্গের অন্যতম একটি কারণ ছিল ব্রিটিশ সরকারের ‘বিভক্ত ও শাসননীতি' (Divide and Rule Policy), পরবর্তীতে যাতে তারা সফল হয়।
Friday, March 03, 2023
Tuesday, February 28, 2023
শ্রীরামপুর: জেল/উপসংশোধনাগার
আজকে ঋষি বঙ্কিম সরণীর উপর অবস্থিত শ্রীরামপুর জেলটি ১৮০৩ সালে ড্যানিশ প্রশাসন তৈরি করেন। ভারতে এটি ছিল ড্যানিশদের অধীনস্থ দ্বিতীয় কারাগার। ড্যানিশ উপনিবেশ শ্রীরামপুরে খুব বিশাল বড় কিছু না হলেও আইনশৃঙ্খলা বজায় রাখার জন্য একটি কোর্টঘর এবং জেল বা কাছারীর (catcherie/cutchery) খুবই দরকার ছিল। বলে রাখা ভালো এই Catcherie শব্দটি এসেছে হিন্দী/বাংলার কাছারী শব্দ থেকে।
Sunday, February 26, 2023
শ্রীরামপুরঃ মিশন সিমেট্রি
অনেকেই একে 'William Carey Graveyard' বলে নোট করলেও এখানে কেরীসাহেব ছাড়াও অনন্তশয্যায় শায়িত আছেন মার্শম্যান এবং ওয়ার্ডসাহেব এবং তাঁদের পরিবারের মানুষরা। তাই 'মিশন সিমেট্রি' (Mission Cemetry) বলাটাই ঠিক হবে।
এখানে প্রথম সমাধিত কে ছিলেন বলা মুশকিল - কারণ এখানে বেশ কিছু সমাধি/কবর আছে যেগুলির অবস্থা খুব খারাপ।
Thursday, February 16, 2023
শ্রীরামপুরঃ মাহেশ - জগন্নাথ মন্দির ও রথযাত্রা
প্রথমেই আসি মাহেশ-এ। শ্রীরামপুরের মেন টাউন থেকে একটু দূরে মাহেশ এর রথযাত্রা পৃথিবীর দ্বিতীয় প্রাচীন রথযাত্রা (প্রাচীনতমটি হল পুরীর)।
শোনা যায় নিজের হাতে জগন্নাথদেবকে ভোগ খাওয়াবেন এই ইচ্ছা নিয়ে ধ্রুবানন্দ ব্রহ্মচারী নামে এক বাঙ্গালী সাধু পুরী গেছিলেন। কিন্তু বাধ সাধল পুরীর ওড়িয়া পাণ্ডারা। তারা তাঁকে মেরেধরে মন্দির থেকে বের করে দিল। তখন দুঃখিত, অপমানিত ধ্রুবানন্দ আমরণ অনশনে বসলেন। তৃতীয়দিনে স্বপ্নাদেশ পেলেন ধ্রুবানন্দ, ভাগীরথী নদীর ধারে বাংলায় মাহেশ নামে এক জায়গায় ভগবান এক দারুব্রহ্ম (নিমকাঠ) পাঠাবেন এবং ধ্রুবানন্দ যেন সেই দারুব্রহ্ম থেকে জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার মূর্তি বানিয়ে পুজো শুরু করেন এবং জগন্নাথদেব সেখানেই ধ্রুবানন্দের হাতের ভোগ খাবেন। প্রভু বললেন, ‘পাবে কাষ্ঠ তুমি, সুরধুনী নীরে কর গিয়া উত্তোলন। দারু কারুকর পাইবে সত্ত্বর যাহা হবে প্রয়োজন।’
Subscribe to:
Posts (Atom)
-
Though I made the caption as 'REMADE', these days commercial bengali films are just mere scene-to-scene copy and paste from sout...
-
In India Amazon Prime was offered initially at Rs 999 for shopping & Prime Video. Later it was revised to Rs 1499 for a year (in 2021). ...
-
New Delhi-HQed Bharti Airtel is the second largest mobile operator in India after Reliance Jio. Though it was originated from India, it had ...



