Showing posts with label Bengal History. Show all posts
Showing posts with label Bengal History. Show all posts

Wednesday, March 08, 2023

শ্রীরামপুর: বাঙ্গিহাটির দ্বাদশ শিব মন্দির

বাঙ্গিহাটি জায়গাটি শ্রীরামপুরের একদম পশ্চিম প্রান্তে, দিল্লী রোডের অন্যপাড়ে। এখানেই আছে ১২টি শিব মন্দির। শ্রীরামপুর স্টেশন থেকে অটো বা টোটো করে অথবা ডানকুনি থেকে দিল্লি রোড ধরে এখানে মিনিট কুড়ির মধ্যে পৌঁছানো সম্ভব।  

মন্দিরের দরজায় লেখা আছে যে মন্দিরগুলি ১৭২৪ শকাব্দে স্থাপিত হয়। তার মানে ১৮০২ খ্রীষ্টাব্দ। 

Tuesday, February 28, 2023

শ্রীরামপুর: ড্যানিশ চার্চ - সেন্ট ওলাভস চার্চ


শ্রীরামপুরে ড্যানিশ ঔপনিবেশিক ইতিহাসের 
গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক স্মৃতিস্তম্ভগুলির মধ্যে একটি হল এই ড্যানিশ চার্চ - যার পোশাকি নাম সেন্ট ওলাভ'স চার্চ। পাঁচু গোপাল ভাদুড়ী সরনীতে অবস্থিত এই চার্চটির নামকরণ হয় নরওয়ের ভাইকিং রাজা এবং পরে 'National Saint' সেণ্ট ওলাভ-এর নামে। 

১৭৫৫ সালে ড্যানিশরা শ্রীরামপুরে (বা ফ্রেডরিকনগর) উপনিবেশ স্থাপন করার পরে এখানে ধীরে ধীরে ড্যানিশ জনসংখ্যা বাড়তে থাকে। কাজেই দরকার হয়ে পড়ে একটি উপাসনাস্থলের। ১৭৭৬ সালে ফ্রেডরিকগঞ্জের গভর্নর নিযুক্ত হলেন কর্নেল ওলি'বি। ডেনমার্ক থেকে চাঁদা তুলে মোটামুটি ১৮০০ খ্রীস্টাব্দে প্রোটেস্ট্যান্ট নাগরিকদের প্রার্থনাস্থল স্থাপনের জন্য লুথারিয়ন গির্জার কাজ শুরু হয় শ্রীরামপুরের তৎকালীন গভর্নর ওলি'বি-র সময়।

Sunday, February 26, 2023

শ্রীরামপুরঃ মিশন সিমেট্রি


অনেকেই একে 'William Carey Graveyard' বলে নোট করলেও এখানে কেরীসাহেব ছাড়াও অনন্তশয্যায় শায়িত আছেন মার্শম্যান এবং ওয়ার্ডসাহেব এবং তাঁদের পরিবারের মানুষরা। তাই 'মিশন সিমেট্রি' (Mission Cemetry) বলাটাই ঠিক হবে।   

এখানে প্রথম সমাধিত কে ছিলেন বলা মুশকিল - কারণ এখানে বেশ কিছু সমাধি/কবর আছে যেগুলির অবস্থা খুব খারাপ। 

Friday, November 22, 2019

Chandannagar Pre Trip - Workup

Durga Charan Rakshit Ghat located at the middle of the Chandannagar Strand

Today Chandannagar (চন্দননগর) is almost like any other cities or towns of West Bengal, but it has a long colonial history, which is older than Kolkata. 

Locals used to call this place Farashdanga (ফরাসডাঙ্গা, the land of the French). The name of Chandernagore was first found in letters dated 1696 by officials of French East India Company. The origin of name may be from the business of sandalwood/চন্দনকাঠ, or may be from goddess Chandi (Borai Chandi temple) or, due to the location with the river Ganges' moon cresent look (chandni, চাঁদনি ⇨ চাঁদেরনগর ⇨ চন্দননগর). 

Created out of three villages, Borokishanganj (or simply Boro/ বোরো), Khalisani (খলিসানি) and Gondalpara (গোন্দলপাড়া) Chandernagore was emerged as the main centre of European commerce in Bengal and became a key trade centre. The foundation of Chandannagar was done by Du Plessis in 1673-74, when he bought land in Borokishanganj (and Job Charnock would be to establish Calcutta in 1690).