Showing posts with label Raja Kishorilal Goswami. Show all posts
Showing posts with label Raja Kishorilal Goswami. Show all posts

Monday, February 10, 2025

শ্রীরামপুরঃ রাজা কিশোরীলাল গোস্বামীর বাড়ি

শ্রীরামপুরে গোস্বামীরা ছিলেন মূলত ব্যবসায়ী, কিন্তু হঠাৎ এঁদের বাড়ি রাজবাড়ি হয়ে উঠল কি ভাবে? ইতিহাস বলছে গোস্বামীরা শ্রীরামপুরে স্থিতু হন শেওড়াফুলির রাজা মনোহর রায়ের অনুরোধে। সেই অর্থে শেওড়াফুলির রাজার অধীনে ছিলেন গোস্বামীরা। 

রঘুরাম গোস্বামীর সময়ে শ্রীরামপুরের গোস্বামী পরিবারের অর্থনৈতিক অবস্থা তুঙ্গে ওঠে। 'প্রিন্স অফ মার্চেন্ট' হিসেবে বিখ্যাত রঘুরাম গোস্বামী সেই সময়ে এতটাই ধনী ছিলেন যে রঘুরাম ১২ লাখ টাকা দিয়ে ড্যানিশদের থেকে শ্রীরামপুর কিনে নিতে চেয়েছিলেন। কিন্তু বাঁধ সেঁধেছিল ইংরেজরা। শেষমেশ ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তেরো লক্ষ টাকায় ড্যানিশদের থেকে শ্রীরামপুর কিনে নেয়। 

Tuesday, December 10, 2024

শ্রীরামপুর রাজবাড়ি/ গোস্বামী বাড়ি

"ধর্ম মানে আজান, ধর্ম মানে কাওয়ালি,  মাইকেল এঞ্জেলোর পেইন্টিং। কত কত ফ্রেস্কোস, কত কত মন্দিরের গায়ে অসংখ্য কারুকার্য। ধর্ম মানে বাইবেল , কোরান, গীতা, ধর্ম মানে সাহিত্য, লিটারেচার। ধর্ম মানে এক কথায় আর্ট!"

শ্রীরামপুর রাজবাড়ি নিয়ে বলার আগে গোস্বামী পরিবার সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া দরকার। এর সাথে সাথে দেখে নেব গোস্বামী পুরনো বাড়ি - যেখানে 'বুড়ি দূর্গা' পূজা হয়, গোস্বামীদের রাসমঞ্চ এবং রাজা কিশোরীলাল গোস্বামীর বাড়ি। 

স্থানীয় মানুষ এই বাড়িটিকে শ্রীরামপুর রাজবাড়ি বললেও এটি আসলে গোস্বামীদের ঠাকুর দালান বাড়ি। অনেকে এটিকে গোস্বামী ম্যানসন বলেও থাকেন।