চুঁচুড়া বা Chinsurah আজকে হুগলী জেলার গঙ্গাতীরবর্তী একটি শহর। কেউ আবার বলেন চুঁচড়ো। এর ঠিক পূর্বে, গঙ্গার উলটো পাড়ে আছে নৈহাটি (উত্তর ২৪ পরগণা)। এখানে ডাচেরা প্রায় ২০০ বছর ধরে ছিল (১৬২৮-১৮২৫)।
ডাচদের সাথে স্থানীয় বাঙ্গালীদের সম্পর্ক বেশ ভালোই ছিল। স্থানীয় পটুয়াপাড়ার শিল্পীদের নিয়ে ডাচ কর্তৃপক্ষ বেশ কিছু কাজ করেন - ফলে গড়ে ওঠে 'Dutch Bengal Art'। এই চিত্রকলার ছবিগুলিতে দেখা যায় মূলত ল্যান্ডস্কেপ, পোর্ট্রেট, এবং ঐতিহাসিক বা পৌরাণিক দৃশ্য।