Showing posts with label Dr. Bholanath Bose. Show all posts
Showing posts with label Dr. Bholanath Bose. Show all posts

Tuesday, December 06, 2022

ব্যারাকপুরের গপ্পোঃ ডাক্তার ভোলানাথ বসু


ব্যারাকপুরের সরকারি হাসপাতালটির নাম ডঃ বি.এন. বসু মহকুমা হাসপাতাল (Dr. B.N. Bose Sub-Divisional Hospital)। অনেকেই একে বীরেন বোস হাসপাতাল বলে ভুল করেন। কিন্তু কে ছিলেন এই ডাঃ বি.এন.বসু?

B.N.Bose এর পুরো নাম ভোলানাথ বসু। ১৮২৪ সালে (মতান্তরে ১৮২৫ সালে) ভোলানাথ বসু চানক মৌজার তালপুকুর গ্রামে জন্মেছিলেন। এই চাণক-ই পরবর্তী সময়ে ব্যারাকপুর নামে পরিচিত হয়ে ওঠে।  তাঁর বাবার নাম ছিল রামজয় বসু। তাঁদের বাগানবাড়ির বিস্তীর্ণ জমি ৫০ বছর আগেও বোসবাগান নামে পরিচিত ছিল। পরে কৃষ্ণনাথ মুখোপাধ্যায় তা কিনে নিয়েছিলেন। এই জমিতেই আজ জিমন্যাশিয়ামের বিশাল মাঠ। 

প্রথমে তিনি গ্রামের পাঠশালায় পড়াশুনা করলেও পরে তিনি লর্ড অকল্যাণ্ড প্রতিষ্ঠিত ব্যারাকপুর বিদ্যালয়ে (আজকের ব্যারাকপুর গর্ভমেণ্ট স্কুল) ভর্তি হয়েছিলেন। লর্ড অকল্যাণ্ড এবং তাঁর বোন এমিলি ইডেন মূলত চারপাশের লোকালয়ের বাঙ্গালী ছেলেদের জন্যই এই স্কুলটি স্থাপন করেন। তারা মাঝে মাঝে সেই বিদ্যালয়টি পরিদর্শন করতেন এবং পড়াশুনার ব্যাপারে ছাত্রদের উৎসাহ দিতেন। ১৮৪০ সালে লর্ড অকল্যাণ্ডই ভোলানাথকে কলকাতা মেডিক্যাল কলেজে ভর্তি করিয়ে দিয়েছিলেন। শুধু তাই নয়, তিনি ভোলানাথ বসুর জন্য মাসিক দশ টাকা বৃত্তির ব্যবস্থাও করে দিয়েছিলেন।